Posts

Image
বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ২০১৫ সালের জুলাইয়ে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয় ।এবার জাতিসংঘও বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এর মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের প্রয়োজন: - মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার,বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১৬১০ ডলার -মানবসম্পদ সূচকে ৬৪ পয়েন্ট থাকতে হয় যেখানে বর্তমানে বাংলাদেশের আছে ৭২ পয়েন্ট রয়েছে -বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির পয়েন্ট এখন ২৫ দশমিক ২ শতাংশ। এই পয়েন্ট ৩৬ এর বেশি হলে স্বল্পন্নোত দেশের কাতারে থাকতে হয় জাতিসংঘের সিপিডি এক্সপার্ট গ্রুপের চেয়ার হোসে অ্যান্তোনিও ওকাম্পো বাংলাদেশের গতিশীল রপ্তানি খাত, মানবিক সম্পদ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ‌জাতিসংঘের এলডিসি, এলএলডিসি ও সিডস্ সংক্রান্ত কার্যালয়ের প্রতিনিধি আন্ডার সেক্রেটারি জেনারেল উটইকামানু বলেন দ্রারিদ্র্য হ্রাস ও উন্নয়নের অগ্রগতির জন্য বাংলাদেশে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে' জাতিসংঘের সিপিডি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস বলেন বাংলাদেশের জাতীয় আয়ের কাঙ্ক্ষিত...
Image
বাংলাদেশে এখন উন্নয়নের মিছিল হয়। তাদের (সরকার) দুর্বলতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে--আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সরকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী এই সমালোচনা করেন। জিয়া পরিষদের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে ৫৭টি মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তরগুলো অংশ নেবে। তারা ব্যানার, ফেস্টুনসহ শোভাযাত্রা করে স্টেডিয়ামে আসবে। নয়টি স্থান থেকে শোভাযাত্রা করে স্টেডিয়ামে আসার কারণে আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চারপাশের বিভিন্ন সড়কে যান চলাচলে সমস্যা হবে। আজকের আয়োজন প্রসঙ্গে আমির খসরু বলেন, আজকে নাকি একটা উন্নয়নের ম...
Image
‘রাগ’ ধ্বংস করে দিতে পারে জীবন,        সম্পদ, সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। এ কারণেই নবীজি (সা.) এটাকে বলেছেন, ‘আদম সন্তানের অন্তর একটি উত্তপ্ত কয়লা’ (তিরমিজি)। আল্লাহর ক্ষমা পেতে হলে তাঁর বান্দাকে ক্ষমা করতে হবে। কোরআনে বলা হয়েছে, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সত্কর্মশীলদিগকেই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) প্রচুর আত্মসংযম ও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, যখন তাঁকে অপমান, অপদস্থ ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। রাগ নিয়ন্ত্রণ আল্লাহকে সন্তুষ্ট করে। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে, সে আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবেও পুরস্কৃত হয়। নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে...
Image
স্বজন হারানো এই মানুষগুলোকে কে–ই বা সান্ত্বনা দেবেন কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের জানাজা সম্পন্ন এরপর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়  রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্পিকার শিরিন শারমীন চৌধুরী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।  বেলা আড়াইটার কিছু পরে পৃথুলা রশীদের বাবা-মা আর্মি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রিয় সন্তানকে নিতে এসেছেন সপ্তাহ খানেক পর। তবে পৃথুলা তখন বাক্সবন্দী হয়ে ঢাকার পথে। এস এম মাহমুদুর রহমানের বাবা-মা ঢুকলেন। মা চিৎকার করেই কাঁদলেন। মতিউর রহমানের বড় ভাই মাসুদুর রহমান ভাইয়ের ছবি হাতে বসে আছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নেপালে ইউএস–বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির স্বজনেরা কাঁদছেন। তাঁদের কান্না তখন সেখানে থাকা অন্যদ...
Image
সাব্বির রহমান রুম্মন। তার ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ দল এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৬.৪ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান। দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন সাব্বির রহমান। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখান সাব্বির। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ৬৪ রান নিয়ে ব্যাট করছেন রুম্মন। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন তারকা এ ব্যাটসম্যান। উদ্বোধনীতে ২৭ রান করেন তামিম ইকবাল ও লিটন কুমার। এই জুটিকে আর সামনে বাড়াতে দেননি ভারতীয় বোলাররা। এরপর ৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে বাংলাদেশ। লিটন কুমারের পর আউট তামিম ইকবালও। ২৭ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর আগেই সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকারও। প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই চাপে পড়েছেন টাইগাররা। ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বল শূন্যে তুলে দেন লিটন। ৯ বল...
Image
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শনিবার স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপিত হয়েছে  একই সঙ্গে দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। শনিবার ভোর সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম...
Image
 তাঁকে নিয়ে আশঙ্কা কাটছে না। তাঁর শরীরের শতকরা ৭০ ভাগ পুড়ে গেছে, ভেন্টিলেটরে রাখা হয়েছে----চিকিৎসকেরা বললেন বিমান দুর্ঘটনায় আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমরানা কবির হাসির সিটি স্ক্যান করার প্রয়োজন। নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের (কেএমসি) পাঁচতলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তাঁর। আর ওই হাসপাতালের সিটিস্ক্যান বিভাগটি রয়েছে নিচতলায়। আজ বৃহস্পতিবার চিকিৎসকেরা বলেন, নিচতলায় সিটিস্ক্যান করতে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই হাসির। তাঁকে নিয়ে আশঙ্কা কাটছে না। তাঁর শরীরের শতকরা ৭০ ভাগ পুড়ে গেছে, ভেন্টিলেটরে রাখা হয়েছে। হাসির স্বামী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রকিবুল হাসান ওই দিন ঘটনাস্থলেই মারা যান। হাসির পরিবারের সদস্যেরা জানান, চিকিৎসকেরা অবস্থা একটু স্থিতিশীল বললেই তাঁকে ভারতে নিয়ে যাবেন তাঁরা। গত সোমবার নেপালে ইউএস-বাংলা উড়োজাহাজ (বিএস-২১১) বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে নেপালের বিভিন্ন হাসপাতালে এখন আছেন নয়জন। আজ আহত ব্যক্তিদের চিকিৎসার খবরাখবর নিতে ও ডিএনএ নমুনা সংগ্রহ করতে ঢাকা থেকে ১০ ...